1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সালমান খানের বোন

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সালমান খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তার আরেকটি পরিচয় হলো তিনি পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী।

জানা গেছে, হাড়গোড় ভেঙে গেছে শ্বেতার। শুধু তাই নয়, মুখ ফেটে রক্ত বের হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে দুর্ঘটনার খবরটি নিজেই জানিয়েছেন শ্বেতা। যা দেখে রীতিমতো শিউরে উঠেছে বলিউড।

অভিনেত্রী বলেন, জীবন বড়ই অদ্ভূত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান ‘কাল হো না হো’ দিয়ে শুরু করলেন। মুহূর্তে সেটাই বাস্তব! নিজের মনে হাঁটছিলাম। হঠাৎ ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!

বাইকের ধাক্কায় অনেকটা দূরে সজোরে ছিটকে পড়ে জ্ঞান হারান শ্বেতা। জ্ঞান ফিরলে দেখেন, হাসপাতালে তিনি।

চিকিৎসকরা জানান, হাত-পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, পায়ে। ঠোঁট কেটে গেছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে শারীরিক এতো কষ্টের মাঝেও ভীষণ আশাবাদী শ্বেতা। তার পোস্টে লিখেছেন, হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। যখন ফিরব, আরও শক্তিশালী হয়েই ফিরব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group