1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত
শিরোনাম:

গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

‘বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে আজ মানববন্ধনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সারাদেশের উপজেলা পর্যায়ে তারা এ মানববন্ধন করবেন।

এ বিষয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র আহ্বায়ক ও ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন গণমাধ্যমকে বলেন, গণশিক্ষা উপদেষ্টার বক্তব্যে প্রাথমিকের শিক্ষক সমাজ হতাশ। আমরা তার পদত্যাগের দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) মানববন্ধন করব।

তিনি আরও বলেন, বিকেল ৪টায় সারা দেশের সব উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে শিক্ষকদের উদ্দেশে গণশিক্ষা উপদেষ্টা বলেন, অবশ্যই আপনাদের (শিক্ষক) আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে। কিন্তু যারা মনে করবেন যে, না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান। আপনি একটা বিষয় ভেবে দেখেন, ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। তাহলে সরকারি প্রাইমারি স্কুলে হয় না কেন? মানুষ ভাবে, সরকারি প্রাইমারি স্কুল- এখানে তো পড়ালেখা হয় না। সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এ নেতিবাচক ভাবনাটা পাল্টানোর জন্য হলেও কাজ করা দরকার।

পরে তার এ বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে তিনি তার ব্যাখ্যা দেন। একই সঙ্গে প্রকাশিত খবরের প্রতিবাদও জানানো হয়।

বক্তব্যের ব্যাখ্যায় উপদেষ্টা বলেন, আমার বক্তব্য সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। বক্তব্যের প্রাসঙ্গিকতা বাদ দিয়ে পূর্ণাঙ্গ তথ্যাদি উপস্থাপন না করে বিকৃত অর্ধসত্য বক্তব্য উপস্থাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group