1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল এআই ভিডিও, ছবি জুড়ে অপপ্রচার, বাঁচতে চায় কলেজছাত্রী সিডনিতে আন্তর্জাতিক কোডিং ফেস্টে চ্যাম্পিয়ন ইউএফটিবি, গবেষক দলে পীরগাছার তানজিম রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত
শিরোনাম:

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে এই কমিশন কাজ করবে। এ কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন।

প্রথম ধাপে চার সংস্কার কমিশন সুপারিশমালা জমা দিয়েছে। এ সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নের কাজ শুরু হবে। চতুর্থ ধাপে হবে বাস্তবায়ন।বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন।এদিকে প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে।

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: রিজওয়ানা হাসান

রিজওয়ানা হাসান বলেন, ১১টি সংস্কার কমিশনের মধ্যে আজ পর্যন্ত চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ হস্তান্তর করা হয়েছে। তবে হস্তান্তর করা সুপারিশগুলোর মধ্যে কিছু কিছু কনটেন্ট পুনরাবৃত্তিসহ কিছু সংশোধনী থাকায় কমিশন প্রধানরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। কমিশন এ সময়ের আগেই চূড়ান্ত সুপারিশমালা প্রণয়ন করতে পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রথম সপ্তাহেও শুরু হতে পারে।প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group