1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রৌমারীতে হাতপাখা প্রার্থীর সাথে মতবিনিময় সভা পাবনা পিটিআই সুপারের দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের বিরুদ্ধে মানববন্ধন প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে রংপুর চাষিদের দুঃচিন্তা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি। ফুলবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৫ রাজিবপুরে জীবিকা উন্নয়ন প্রকল্পের তহবিল হস্তান্তর পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত পাবনায় ছেলের হাতে বাবার হত্যা, আসামিকে আটক করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিরোনাম:

ফটো স্টোরি: গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:গুয়াতেমালায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এ তথ্য জানায়।.প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।

অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি সান আগস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে প্রবেশের সময় ব্যস্ততম রুট পুয়েন্তে বেলিস থেকে প্রায় ২০ মিটার দূরে পড়ে যায়। পুয়েন্তে বেলিস একটি হাইওয়ে ব্রিজ যা একটি রাস্তা এবং খালের ওপর দিয়ে অতিক্রম করে। ছবি: রয়টার্স
মুখপাত্র কার্লোস হার্নান্দেজ বলেছেন, দুর্ঘটনার জেরে মর্গে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মৃতদেহ পাঠানো হয়েছে। ছবি: রয়টার্স
সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা যায় যে বাসটি আংশিকভাবে বর্জ্য জলে ডুবে আছে এবং নিহতদের মৃতদেহ দিয়ে ঘেরা বাসটিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য দেশটির সেনাবাহিনী এবং দুর্যোগ সংস্থার সদস্যদের মোতায়েন করেছেন। ছবি: রয়টার্স
‘আজ যারা হৃদয়বিদারক সংবাদ শুনে ঘুম থেকে উঠেছিলেন, তাদের পরিবারের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। তাদের বেদনা আমারও বেদনা,’ সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট আরেভালো বলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group