1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@kalersangram.com : kalersangram W : kalersangram W
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের ।  পাবনায় ১২ রোগীর ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, জীবাণুমুক্ত করে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার শেষ কর্তৃপক্ষের ।  মৃত্যুর ৮ দিনের মাথায় মজিদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, পঞ্চগড়ে ক্ষোভ হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধীদের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিআইজি আবদুল মাবুদকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ রংপুরে একের পর এক সংঘর্ষ, হামলা ও হত্যার হুমকির অভিযোগ সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানি মামলা ৯ বছর পর খারিজ রংপুর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রংপুরে স্বাধীনতা প্রজেক্টের আওতায় সারাদিন ব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত
শিরোনাম:

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মর*দেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর শহরের বিপণীবাগের রূপসী আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি (২৮) নামে এক যুবকের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।হোটেলের পরিচ্ছন্ন কর্মীরা রোববার দুপুরে হোটেলের ৯ নম্বর কক্ষ পরিষ্কার করতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানাকে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৩টায় পুলিশ হোটেল কক্ষ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে।মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আদুর ভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদারের ছেলে রুবেল হাসান রাফি। তবে পরিবারের দাবি, রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করে হোটেল কক্ষে মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে রাখা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া, ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই আওলাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই আওলাদ।পরিবারের সূত্রে জানা যায়, গ্লোব ফার্মাসিটিক্যাল কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে চাকরি করতেন রুবেল। শনিবার সকালে কোম্পানির মিটিংয়ের উদ্দেশ্যে নোয়াখালী যায়। ওই দিন রাতেই তার বাড়ি ফেরার কথা। কিন্তু রাত ৮টার পর পরিবারের কোনো লোকজন তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। কারণ তার মোবাইল বন্ধ ছিলো। মোবাইলে না পেয়ে শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় তার নিখোঁজ হওয়ার সংবাদটি প্রকাশ পায়। ২ ফেব্রুয়ারি চাঁদপুর শহরের বিপণীবাগের রূপসী হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রুবেলের বোন শাহিনূর বলেন, শনিবার রাত ৮টায় আমার সঙ্গে ভাইয়ের সর্বশেষ কথা হয়। ভাই ১০টার মধ্যে বাড়িতে ফিরে আসবে বলেছিলো। আমার সঙ্গে কথা বলার পর ভাইকে রাতে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাই। আর তার খবর পাই না। রোববার জানতে পারি, আমার ভাইয়ের মরদেহ আবাসিক হোটেলে ঝুঁলানো ছিল। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। কেউ মেরে ঝুঁলিয়ে রেখেছে।এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা এই ছেলে কার সঙ্গে হোটেলে উঠেছিল বা ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে সবকিছুই তদন্তে বের করতে পারবো বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group