কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিমুল ইহছান এর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে অংশ নেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসিম পারভেজ ল তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিমুল ইহছান ও সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং বিএনপিকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছান বলেন
‘যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উদ্যাপনের দিন নয়, এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারের দিন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে মানুষের আস্থা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’