মো: মনিরুজ্জামান(পাবনা)
পাবনায় ক্ষুদ্রঋণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার দোগাছি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী প্রায় ৫০০ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন দোগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মরিয়ম আক্তার, স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাশার, অনন্য সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহকারী পরিচালক মো. রেজাউল করিম, আইন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, এমআইএস ও আইটি হেড সজিবুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হাসনাত জামিন প্রান্ত, এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে বরনা খাতুন বলেন, গাছ আমাদের জীবনের অন্যতম চালিকাশক্তি। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অনন্য সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিটি শাখায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা উৎসবমুখর পরিবেশে গাছের চারা গ্রহণ করেন। এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।